BJSCCR Stenographer Exam Question Solution 2026

BJSCCR Stenographer Exam Question Solution 2026 has been published. Our educational team has solved the BJSC Secretariat Exam Question Solution 2026. Bangladesh Judicial Service Commission Secretariat Exam Question Solution 2026 is good news for job seekers in Bangladesh. All information on the BJSCCR Stenographer Written Exam Question Solution 2026 is available below. The Bangladesh Judicial Service Commission Secretariat is a renowned Government institution in Bangladesh.

 

 

 

 

 

 

 

 

 

 

BJSCCR Stenographer Written Exam Question Solution 2026: 

Organization Name: Bangladesh Judicial Service Commission Secretariat

See more…

 

Organization Name: Bangladesh Judicial Service Commission Secretariat

Post Name And Vacancy:

1. Stenographer (DJ) – 62

2. Stenographer (CJM/CMM) – 20

3. Steno Typist Cum Computer Operator (DJ) – 173

4. Stenotypist/Steno Typist Cum Computer Operator (CJM/CMM) – 78

5. Bench Assistant (DJ) – 11

6. Bench Assistant (CJM/CMM) – 69

7. Office Assistant Cum Computer Typist (CJM/CMM) – 12

8. Driver (DJ) – 12

9. Driver (CJM/CMM) – 08

10. Jarikarok (Process Server) (CJM/CMM) – 130

11. Office Sohayok (Office Support Staff) (CJM/CMM) – 299

12. Security Guard (DJ) – 26

13. Security Guard (CJM/CMM) – 68

 

 

 

 

Total Vacancy: 968 

 

 

 

 

 

 

Exam Date: 11 July 2026 

Exam Time Shift: 10:00 AM to 11:30 AM

Exam Centre: Dhaka

 

 

 

See/download Bangladesh Judicial Service Commission Secretariat Exam Question Solution 2026 from below: 

প্রতিষ্ঠানের নামঃ বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস কমিশন সচিবালয়

পদের নামঃ সাঁটলিপিকার (স্টেনোগ্রাফার)

পরীক্ষার তারিখঃ ১১ জুলাই ২০২৬

পরীক্ষার প্রশ্নের মানঃ ৯০

পরীক্ষার সময়ঃ ১ ঘণ্টা ৩০ মিনিট

 

 

Solved and Edited By www.jobstestbd.com

 

Note: পরীক্ষার পর যেকোন পরীক্ষার প্রশ্নের সমাধান পেতে আমাদের jobstestbd.com@gmail.com এই মেইলে  প্রশ্ন মেইল করতে পারেন। আমাদের টিম সাথে সাথে প্রশ্নের সমাধান করে দেবে ইনশাআল্লাহ্‌… 

 

বাংলা অংশের সমাধানঃ 

১। ভাব সম্প্রসারণ করুন (যে-কোনো একটি)

(ক) স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা কঠিন।

(খ) শৈবাল দিঘিরে বলে উচ্চ করে শির, লিখে রেখো এক ফোঁটা দিলেম শিশির।

 

(ক) স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা কঠিন।

মূলভাব: পরাধীনতার নাগপাশ ছিন্ন করে স্বাধীনতা অর্জন করা অত্যন্ত দুরূহ কাজ। কিন্তু অর্জিত স্বাধীনতাকে যথার্থভাবে রক্ষা করতে আরও অনেক বেশি ত্যাগ, সাধনা, পরিশ্রম ও নিষ্ঠার প্রয়ােজন হয়। সর্বোপরি প্রয়ােজন দেশের জনগণের পারস্পরিক ঐক্য ও দেশপ্রেম।

ভাবসম্প্রসারণ: স্বাধীনতা সকলেরই কাম্য। স্বাধীনতা কথাটি যতই মধুর হােক না কেন, সহজ পথে তা লাভ করা যায় না। অনেক ত্যাগ, রক্ত ও জীবনের বিনিময়ে স্বাধীনতা অর্জন করতে হয়। পৃথিবীতে কোনাে জাতিই বিনা কষ্টে স্বাধীনতা অর্জন করতে পারেনি।কেবল স্বাধীনতা অর্জনই শেষ কথা নয়, বহু কষ্টে অর্জিত স্বাধীনতাকে রক্ষা করা আরও কঠিন। কারণ স্বাধীনতার শত্রুরা কখনােই অর্জিত স্বাধীনতার স্বাদ নির্বিঘ্নে ভােগ করতে দেয় না। স্বাধীনতা অর্জনের পর স্বাধীনতার বিপক্ষের শত্রুরা স্বাধীনতাকে বিনষ্ট করার জন্যে তৎপর হয়ে ওঠে। এ ধরনের শত্রু দেশের ভেতর ও বাইরে বিরাজমান থাকে। ভেতরের শত্রু যাতে মাথাচাড়া দিয়ে উঠতে না পারে, আবার বাইরের শত্রু যাতে তাদের সাথে হাত মিলাতে না পারে সেদিকে সকলেরই সজাগ দৃষ্টি রাখতে হবে। অপরদিকে বিধ্বস্ত দেশকে পুনর্গঠন করা ও দেশের শান্তি-শৃঙ্খলা প্রতিষ্ঠা করা, অর্থনৈতিক উন্নতি করা খুবই কষ্টকর। সে কারণে কষ্টার্জিত স্বাধীনতাকে অর্থবহ করতে দেশের নারী-পুরুষ সকলেরই মাঠে, কলকারখানায়, ব্যবসা-বাণিজ্য, কৃষ্টি ইত্যাদি দেশ গঠনমূলক কাজে আন্তরিকতার সাথে নিজেকে নিয়ােজিত করতে হবে। দেশের সকল নাগরিক যদি একতাবদ্ধভাবে দেশের অগ্রগতির জন্যে কাজ করে তবে স্বাধীনতা বিপন্ন হওয়ার ভয় থাকে না। স্বাধীনতা লাভের পর যদি দেশ অর্থনৈতিকভাবে দুর্বল থাকে, দেশের জনগণ সচেতন না হয়, যদি জনগণ দেশপ্রেমিক না হয় তবেই স্বাধীনতা বিপন্ন হওয়ার আশঙ্কা থাকে। একতাবদ্ধ নাগরিক দেশের যেকোনাে বিপদ মােকাবিলা করতে পারে দৃঢ়ভাবে। প্রয়ােজনে রক্ত ও জীবন বিসর্জন দিতে এরা দ্বিধা করে না। স্বাধীনতা লাভ করলেই কর্তব্য শেষ হয় না, একে মর্যাদার সাথে রক্ষা করে পূর্ণতা দিতে পারলেই অর্থবহ হবে। স্বাধীন জাতি হিসেবে মাথা উঁচু করে দাঁড়াতে হলে সকলকেই পরিশ্রমী, দায়িত্বশীল, কর্তব্যপরায়ণ ও দেশপ্রেমিক হতে হবে।

উপসংহার: স্বাধীনতা রক্ষা করা স্বাধীনতা অর্জনের চেয়ে কঠিন ও দুরূহ কাজ। তাই স্বাধীনতা রক্ষা করার জন্য সবাইকেপ্রাণপণ চেষ্টা করা উচিত।

 

২। নিন্মোক্ত বাক্যগুলো শুদ্ধ করে লিখুনঃ

(ক) পূর্বদিকে সূর্য উদয় হয়।

উত্তরঃ সূর্য পূর্বদিকে উদিত হয়। অথবা পূর্বদিকে সূর্যোদয় হয়।

 

(খ) সকল ছাত্রগণই পাঠে অমনোযোগী।

উত্তরঃ সকল ছাত্র পাঠে অমনোযোগী। অথবা, ছাত্রগণ পাঠে অমনোযোগী। 

 

(গ) আপনি স্বপরিবারে ও সবান্ধবে আমন্ত্রিত।

উত্তরঃ আপনি সপরিবারে ও সবান্ধবে আমন্ত্রিত।

 

(ঘ) জৈষ্ঠ্য মাসে তার সর্বজেষ্ঠ্য ছেলের বিয়ে হবে।

উত্তরঃ জ্যৈষ্ঠ মাসে তার সর্বজ্যেষ্ঠ ছেলের বিয়ে হবে।

 

(ঙ) তোমার মতো ব্যাক্তির পক্ষে সদাসর্বদা কৃপনতা করা লজ্জাস্কর।

উত্তরঃ তোমার মতো ব্যক্তির পক্ষে সদাসর্বদা কৃপণতা করা লজ্জাজনক

 

 

৩। বাংলায় অনুবাদ করুনঃ

Corruption is the Misuse of public office for private gain or for the benefit of the holder of the office or some third party. It is a complex social, political, and economic phenomenon. It threatens our political and economic security. It thrives when public accountability is weak, where governments or political parties are inclined to pursue their own private agendas, often at the cost of their country and their national interest.

উত্তরঃ 

দুর্নীতি হলো ব্যক্তিগত লাভের জন্য অথবা অফিস পরিচালনাকারী বা কোনো তৃতীয় পক্ষের স্বার্থে সরকারি পদের অপব্যবহার। এটি একটি জটিল সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক সংকট। এটি আমাদের রাজনৈতিক ও অর্থনৈতিক নিরাপত্তাকে হুমকিতে ফেলে। যখন রাষ্ট্রীয় জবাবদিহিতা দুর্বল হয় এবং যখন সরকার বা রাজনৈতিক দলগুলো দেশের ও জাতীয় স্বার্থকে জলাঞ্জলি দিয়ে নিজেদের ব্যক্তিগত এজেন্ডা বাস্তবায়নে ঝুঁকে পড়ে, তখন দুর্নীতির বিস্তার ঘটে।

 

৪। অর্থসহ বাক্য রচনা করুনঃ

(ক) তুলসী বনের বাঘ

(গ) ছাই চাপা আগুন

(খ) ঝাঁকের কৈ

(৩) ছকড়া নকড়া

(ঘ) জলযোগ

 

(ক) তুলসী বনের বাঘ = ভণ্ড বা বাইরে শান্ত কিন্তু ভেতরে খারাপ। 
    • বাক্য: লোকটা মুখে খুব মিষ্টি কথা বলে, কিন্তু আসলে সে একজন তুলসী বনের বাঘ। 

(খ) ঝাঁকের কৈ = একই দলভুক্ত। 
    • বাক্য: দুর্নীতিবাজ কর্মকর্তাদের সবাই সমর্থন করে, এরা যেন একে অপরের ঝাঁকের কৈ।

(গ) ছাই চাপা আগুন = অপ্রকাশিত প্রতিভা।
    • বাক্য: শান্ত ছেলেটিকে অবহেলা করো না, সে আসলে ছাই চাপা আগুন।

(ঘ) জলযোগ = হালকা নাশতা বা খাবার গ্রহণ। 
    • বাক্য: অতিথি এলে প্রথমে জলযোগের ব্যবস্থা করতে হয়।

(ঙ) ছকড়া নকড়া = তুচ্ছ-তাচ্ছিল্য করা অথবা সস্তা দর। 
  • বাক্য: ব্যবসায় এত লোকসান হলো যে, শেষ সম্বলটুকুও ছকড়া নকড়া দামে বিক্রি করতে হলো।

 

ইংরেজি অংশের সমাধানঃ 

৫। Write a paragraph on:

Artificial Intelligence

Or

Importance of Tree Plantation

Artificial Intelligence

Artificial intelligence, or AI, is a branch of computer science focused on building machines and software capable of performing activities that normally require human intelligence, like reasoning, learning, understanding language, or recognizing patterns. AI allows computers and robots to carry out complex work, such as diagnosing medical conditions quickly and accurately, providing customer support through intelligent chatbots, or suggesting products we might like on online shopping websites. One key feature of AI is its ability to analyze massive amounts of data, learn from it continuously, and improve its performance over time. For students, AI provides personalized learning experiences—adapting lessons or quizzes to suit individual needs—and assists teachers in tracking student progress. Industries use AI to automate repetitive tasks, increase efficiency, and reduce costs. Despite these benefits, AI also brings challenges like replacing certain human jobs and creating privacy and ethical concerns about data use. Some fear that in the future, AI may become so powerful that it could affect human control. Still, responsible development and balanced policies can address these issues. AI is becoming an essential part of modern life, transforming sectors like transport, education, healthcare, communication, and entertainment, and promising even more exciting changes ahead.

 

 

৬। Answer the following questions:

Write a letter to your friend thanking him for his hospitality.

 

Kahaloo, Bogura

11 July 2026

 

Dear Symon,

I reached home safe and sound at 10:00 PM last night. My mother was waiting for me. Now, I’d like to tell you something that you deserve. Like you, I have some good friends. And I went to visit each of them several times – sometimes being invited and sometimes of my own accord.

But frankly speaking, it is only you and your family who showed me utmost affection. I never imagined having such sincere hospitality from you. Unlike courtesy, sincerity is a rare thing that all the members of your family showed me.

I’ll never forget your mother’s motherly love towards me. And your father is a gentleman who behaved with me like his son. For all these, I’d like to thank you from the core of my heart.

Please, take the time to visit my family once. It would be a great joy for me. Thank you all again. With love.

 

Yours ever,

Kamrul Hasan

Mirpur 1, Dhaka.

 

৭। Translate into English:

(ক) সে কার গাড়ি চালায়?

উত্তরঃ Whose car does he drive?

 

(খ) তুমি ধনী হতে পার কিন্তু সুখী নও।

উত্তরঃ You may be rich but you are not happy.

 

(গ) তাদের একটি গরু ছিল।

উত্তরঃ They had a cow.

 

(ঘ) বৃদ্ধ লোকটির একজন ওয়ারিশ আছে।

উত্তরঃ The old man has an heir.

 

(ঙ) কার সততা তুমি প্রশংসা করেছিলে?

উত্তরঃ Whose honesty did you praise?

 

৮। Fill in the blanks with the correct form of verbs given in the brackets.

The old farmer then tied the sticks together with the rope. Then he (a)_______ (ask) his sons to break the bundle of sticks. The three boys (b) _______ (try) and tried but they could not (c) _______ (break) the bundle of sticks. Then their father (d) _______ (untie) the sticks and gave one stick to each of his sons. He told them to break the sticks. This time, they all broke their sticks easily. Then the old farmer told his sons that nobody could do anything to them if they (e) _______ (remain) united.

উত্তরঃ

(a) asked

(b) tried

(c) break

(d) untied

(e) remained  

 

গণিত অংশের সমাধানঃ 

১। নিম্নোক্ত প্রশ্নগুলির উত্তর দিনঃ

(ক) সুফিয়ার কাছে ২৪০৭৫ টাকা আছে। তিনি নিজের জন্য ৬৭৫ টাকা রেখে অবশিষ্ট টাকা স্বামী, মা ও কন্যাদ্বয়ের মধ্যে যথাক্রমে ১/৪, ১/৬ এবং ২/৩ অনুপাতে ভাগ করে দিলেন। প্রত্যেক কন্যা কত পেল?

উত্তরঃ প্রত্যেক কন্যা ৭২০০ টাকা করে পেল।

 

(খ) ২০ জন ছাত্র গণিত পরীক্ষায় অংশগ্রহণ করল। তাদের মধ্যে ২ জন গড়ে ৬০ নম্বর, ১৩ জন গড়ে ৬৫ নম্বর এবং অবশিষ্ট সকলে গড়ে ৫৫ নম্বর পেল। ছাত্ররা গড়ে কত নম্বর পেল?

উত্তরঃ ছাত্ররা গড়ে ৬২ নম্বর পেল

 

(গ) কোনো আসল ৫ বছরে সুদে-মূলে ১৩৩০ টাকা হয়। সুদ আসলের ২/৫ অংশ হলে সুদের হার কত?

উত্তরঃ সুদের হার হলো ৮%

 

(ঘ) একটি পরীক্ষায় ৯০% পরীক্ষার্থী ইংরেজিতে এবং ৮৫% পরীক্ষার্থী গণিতে কৃতকার্য হয়। উভয় বিষয়ে কেউ যদি ফেল না করে এবং উভয় বিষয়ে ২২৫ জন ছাত্র কৃতকার্য হয়ে থাকলে ঐ পরীক্ষায় অংশগ্রহণকারী পরীক্ষার্থীর সংখ্যা কত?

উত্তরঃ ৩০০ জন

 

 

সাধারণ জ্ঞান অংশের সমাধানঃ 

১০। নিম্নোক্ত প্রশ্নগুলোর উত্তর দিন:

(ক) গ্রেট ব্যারিয়ার রীফ কোথায় অবস্থিত ও কেন বিখ্যাত?

উত্তরঃ এটি অস্ট্রেলিয়ার উত্তর-পূর্ব উপকূল ঘেঁষা কোরাল সাগরে (প্রশান্ত মহাসাগরে) অবস্থিত। এটি পৃথিবীর বৃহত্তম প্রবাল প্রাচীর। এর জীববৈচিত্র্য, অনন্য সৌন্দর্য এবং মহাশূন্য থেকেও দৃশ্যমান হওয়ার কারণে এটি বিখ্যাত।

 

(খ) পানামা খালেন দৈর্ঘ্য কত এবং এটি কোন কোন মহাসাগরকে যুক্ত করেছে?

উত্তরঃ পানামা খালের দৈর্ঘ্য প্রায় ৮২ কিলোমিটার (৫১ মাইল)। এটি আটলান্টিক মহাসাগর ও প্রশান্ত মহাসাগরকে যুক্ত করেছে।

 

(গ) আয়তন অনুসারে এশিয়ার ও ইউরোপের ক্ষুদ্রতম দেশের নাম লিখুন।

উত্তরঃ আয়তন অনুসারে এশিয়ার ক্ষুদ্রতম দেশ মালদ্বীপ এবং ইউরোপের ক্ষুদ্রতম দেশ ভ্যাটিকান সিটি

 

(ঘ) জাতিসংঘের সাধারণ পরিষদে সম্প্রতি বাংলাদেশ হতে নির্বাচিত সভাপতির নাম কী?

উত্তরঃ জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন বাংলাদেশের মোহাম্মদ খলিলুর রহমান। 

 

(ঙ) ২০৩০ ফিফা বিশ্বকাপ কোন কোন দেশে অনুষ্ঠিত হবে?

উত্তরঃ ২০৩০ সালের ফিফা বিশ্বকাপ যৌথভাবে মূল তিনটি দেশে অনুষ্ঠিত হবে—মরক্কো, পর্তুগাল এবং স্পেন। এছাড়া বিশ্বকাপের শতবর্ষ উদ্‌যাপনের জন্য উদ্বোধনী ম্যাচগুলো আর্জেন্টিনা, প্যারাগুয়ে এবং উরুগুয়েতে অনুষ্ঠিত হবে।

 

(চ) সংসদে কাস্টিং ভোট বলা হয় কোন ভোটকে?

উত্তরঃ সংসদ বা কোনো সভায় কোনো প্রস্তাবে পক্ষে ও বিপক্ষে সমান ভোট পড়লে, ফলাফল নির্ধারণের জন্য সভাপতি বা স্পিকার যে নির্ণায়ক ভোট প্রদান করেন, তাকে কাস্টিং ভোট বলা হয়।

 

(ছ) OPEC এর দুটি সদস্যদেশের নাম উল্লেখপূর্বক মোট সদস্য সংখ্যা লিখুন।

উত্তরঃ ওপেক (OPEC)-এর দুটি সদস্য দেশ হলো সৌদি আরবকুয়েত (ইরাক, ইরান, ভেনিজুয়েলা ইত্যাদিও রয়েছে)। ওপেকের মোট সদস্য সংখ্যা ১৩

 

(জ) সোমপুর বিহার কোথায় অবস্থিত এবং এর প্রতিষ্ঠাতা কে?

উত্তরঃ সোমপুর বিহার (সোমপুর মহাবিহার) বাংলাদেশের নওগাঁ জেলার পাহাড়পুরে অবস্থিত। এটি নির্মাণ বা প্রতিষ্ঠা করেন পাল বংশের দ্বিতীয় রাজা ধর্মপাল

 

(ঝ) বাংলাদেশের বৃহত্তম বিল ‘চলন বিল’ কোন কোন জেলা জুড়ে বিস্তৃত?

উত্তরঃ চলন বিল মূলত নাটোর, পাবনা ও সিরাজগঞ্জ জেলা জুড়ে বিস্তৃত।

 

(ঞ) রবীন্দ্রনাথ ঠাকুর তার ‘বসন্ত’ গীতিনাট্য কাকে উৎসর্গ করেন?

উত্তরঃ রবীন্দ্রনাথ ঠাকুর তার ‘বসন্ত’ গীতিনাট্যটি বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামকে উৎসর্গ করেন।

 

 

 

 

Solved and Edited By www.jobstestbd.com

 

Note: পরীক্ষার পর যেকোন পরীক্ষার প্রশ্নের সমাধান পেতে আমাদের jobstestbd.com@gmail.com এই মেইলে প্রশ্ন মেইল করতে পারেন। আমাদের টিম সাথে সাথে প্রশ্নের সমাধান করে দেবে ইনশাআল্লাহ্‌… 

See/download the Bangladesh Judicial Service Commission Secretariat Exam Question 2026 from the image below:  

পদের নামঃ সাঁটলিপিকার (স্টেনোগ্রাফার)

 

BJSCCR-Steographer-WQ-1

BJSCCR-Steographer-WQ-2

 

 

 

Courtesy: To all authorities from where documents are collected. 

N.B: Generally, we try to update any news. We are not responsible for any changes, reforms, or republishing of any news.

For more updates, stay with our website jobstestbd.com

BJSC Secretariat Job Exam Question 2026:

The authority has published the BJSC Job Exam Question Solution 2026. Bangladesh Judicial Service Commission Secretariat is one of the largest Government organizations in Bangladesh. Bangladesh Judicial Service Commission Secretariat has published a huge job circular for the Authority. All information regarding the appointment of the Bangladesh Judicial Service Commission Secretariat is given on our website, jobstestbd.com. We publish all job circulars every day, Such as Government Jobs in Bangladesh, Bank Jobs in Bangladesh, Private Jobs in Bangladesh, International NGOs in Bangladesh, Private companies in Bangladesh, and Private University Jobs in Bangladesh. Results of Bank Jobs, Government Jobs, Government University Jobs, and Part-time Jobs in Bangladesh, as well as educational support, are available on our website. We provide various types of job information, including adequate resources and job tips, to help you easily find a job. We trust that our distribution data helps the job seekers who are finding superior employment. We likewise share slanting assets for learners who are expanding their insight. Our prime target turns into a trustworthy job site in Bangladesh by distributing a genuine update that enables individuals. All the jobs on this website are not only for unemployed people but also for employed people. All types of suggestions and question solutions for the different competitive exams are available here. We offer a wide range of educational support on our website, jobstestbd.com. So every day, tune in to our website for all kinds of educational support. Please like our Facebook page, jobstestbd.com.

 

 

Contact Us:

If you want to give an advertisement on our website for any product of your organization, please contact us by following the Address.

Inbox to Facebook: jobstestbd.com
Email at: jobstestbd.com@gmail.com
Contact No.: 01720403750

 

 

Mirpur 1, Dhaka, Bangladesh.

About Abd Mamin

I am a passionate blogger and at present working in a Government organization. I have completed my MBA from Rajshahi University. Educational content writing is my dearest passion. I hope all my educational content will help you in several extent. Thank you for visiting our website.

View all posts by Abd Mamin →