Islami Bank Trainee Field Assistant Exam Question Solution 2026

Islami Bank Trainee Field Assistant Exam Question Solution 2026 has been published. IBBL Exam Question Solution 2026 has been solved by our educational team. The Islami Bank Bangladesh PLC Trainee Field Assistant Exam Question Solution 2026 is good news for job seekers in Bangladesh. All information on the IBBL Trainee Field Assistant MCQ Exam Question Solution 2026 is available below. Islami Bank Bangladesh PLC is a private bank in Bangladesh.

 

 

 

 

 

 

 

 

 

Islami Bank PLC Trainee Field Assistant Exam Question Solution 2026: 

Organization Name: Islami Bank Bangladesh PLC

Organization Type: Private Bank

Organization Address: Islami Bank Tower, 40, Dilkusha C/A, Dhaka – 1000, Bangladesh.

See more… 

 

Organization Name: Islami Bank Bangladesh PLC

Post Name:

1. Trainee Field Assistant

 

 

 

 

 

 

Exam Date: 07 February 2026

Exam Time: 10:00 AM

Reporting Time: 09:30 AM 

Exam Centre: Dhaka

 

 

 

 

 

See/download Islami Bank Bangladesh PLC Exam Question Solution 2026 from below: 

প্রতিষ্ঠানের নামঃ ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি

পদের নামঃ ট্রেইনি ফিল্ড অ্যাসিস্ট্যান্ট

পরীক্ষার তারিখঃ ০৭ ফেব্রুয়ারি ২০২৬

পরীক্ষার সময়ঃ ৯০ মিনিট

পূর্ণমানঃ ১০০

প্রশ্নের সেটঃ A

 

 

Edited and solved by jobstestbd.com

 

Note: পরীক্ষার পর যেকোন পরীক্ষার প্রশ্নের সমাধান পেতে jobstestbd.com@gmail.com এই মেইলে প্রশ্ন মেইল করতে পারেন। আমাদের টিম সাথে সাথে প্রশ্নের সমাধান করে দেবে ইনশাআল্লাহ্‌… 

 

প্রশ্নের সেটঃ A

সাধারণ জ্ঞান (জেনারেল পার্ট) অংশের সমাধানঃ   

 

১. কোনটি ক্ষুদ্র ঋণের উদ্দেশ্য নয়?

ক. দারিদ্র্য বিমোচন খ. নারীদের ক্ষমতায়ন গ. আয় বৃদ্ধিমূলক কর্মকাণ্ড ঘ. বিলাসিতা বৃদ্ধি

সঠিক উত্তর: ঘ. বিলাসিতা বৃদ্ধি

২. বাংলাদেশের মোট সীমান্ত দৈর্ঘ্য কত?

ক. ৪,৪২৭ কি.মি খ. ৪,৯৫৩ কি.মি গ. ৫,১৩৮ কি.মি ঘ. ৫,২৩৮ কি.মি

সঠিক উত্তর: গ. ৫,১৩৮ কি.মি

৩. মুক্তিযুদ্ধভিত্তিক গ্রন্থ ‘কালো পঁচিশের আগে ও পরে’ এর লেখক কে?

ক. আবুল আসাদ খ. হুমায়ুন আহমেদ গ. আল মাহমুদ ঘ. ফখরুল আহমাদ

সঠিক উত্তর: ক. আবুল আসাদ

৪. ‘জুলাই বিপ্লব’ কোন ধরণের আন্দোলন হিসেবে ইতিহাসে গণ্য?

ক. রাজনৈতিক আন্দোলন খ. ছাত্র-জনতার গণঅভ্যুত্থান

গ. সামরিক অভ্যুত্থান ঘ. শ্রমিক আন্দোলন

সঠিক উত্তর: খ. ছাত্র-জনতার গণঅভ্যুত্থান

৫. বাংলাদেশের উত্তরে ভারতের কোন প্রদেশ অবস্থিত?

ক. মিজোরাম খ. ত্রিপুরা গ. মেঘালয় ঘ. মনিপুর

সঠিক উত্তর: গ. মেঘালয়

৬. মুসলিম রেনেসাঁর কবি ফররুখ আহমদ কোন জেলায় জন্মগ্রহণ করেন?

ক. চুয়াডাঙ্গা খ. মাগুরা গ. যশোর ঘ. ঝিনাইদহ

সঠিক উত্তর: খ. মাগুরা

৭. জুলাই গণঅভ্যুত্থানে শহীদ আবু সাঈদকে নিয়ে নির্মিত চলচ্চিত্রের নাম কি?

ক. Unknown 30y খ. Shoot Me, I Bare My Chest

গ. Let there be light ঘ. March to Dhaka

সঠিক উত্তর: খ. Shoot Me, I Bare My Chest

৮. জেসমিন ও আবিদার বর্তমান বয়সের অনুপাত ৩:২ এবং আবিদা ও আনিকার বর্তমান বয়সের অনুপাত ৫:১। আনিকার বর্তমান বয়স ৩ বছর ৬ মাস। ৫ বছর পর আবিদার বয়স কত হবে?

ক. ১ বছর খ. ২ বছর

গ. ১ বছর ০৬ মাস ঘ. ২ বছর ০৬ মাস

সঠিক উত্তর: প্রশ্ন অনুসারে অপশনে অসামঞ্জস্যতা আছে।  তবে. গাণিতিক হিসেবে সঠিক উত্তর ২২ বছর ৬ মাস।

৯. দুইটি সংখ্যার যোগফল ৩৬০। সংখ্যা দুইটির অনুপাত ৪:৫ হলে, সংখ্যা দুইটি নির্ণয় কর।

ক. ১৬০ ও ২০০ খ. ২৪০ ও ২০০

গ. ১৬০ ও ১০০ ঘ. ২৬০ ও ১০০

সঠিক উত্তর: ক. ১৬০ ও ২০০

১০. ৩৩৪ টি আম ১৫ জনের মধ্যে সমানভাবে ভাগ করে দিলে কয়টি আম অবশিষ্ট থাকবে?

ক. ৪ টি খ. ১৫ টি গ. ২২ টি ঘ. ৩৪ টি

সঠিক উত্তর: ক. ৪ টি

১১. মাতার বয়স কন্যার বয়সের ৩ গুণ। কন্যার বয়স ১৫ বৎসর। ১০ বৎসর পর মাতার বয়স কত হবে?

ক. ২৫ বছর খ. ৪৫ বছর গ. ৫৫ বছর ঘ. ৪৬ বছর

সঠিক উত্তর: গ. ৫৫ বছর

১২. এক ইঞ্চি সমান ২.৫৪ সে.মি। ৮.৫০ ইঞ্চি সমান কত সে.মি?

ক. ২০.৫৯ সে.মি খ. ২২.৫৯ সে.মি গ. ২১.২১ সে.মি ঘ. ২১.৫৯ সে.মি

সঠিক উত্তর: ঘ. ২১.৫৯ সে.মি

১৩. ৫ কুইন্টাল সমান কত কে.জি?

ক. ৪৫০ কেজি খ. ৪৮৮.২০ কেজি

গ. ৪৪৯.৮০ কেজি ঘ. ৫০০ কেজি

সঠিক উত্তর: ঘ. ৫০০ কেজি

১৪. ২ থেকে ৩২ পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি?

ক. ১১ টি খ. ১০ টি গ. ৯ টি ঘ. ৮ টি

সঠিক উত্তর: খ. ১০ টি  [২, ৩, ৫, ৭, ১১, ১৩, ১৭, ১৯, ২৩, এবং ২৯] 

১৫: ১২৫ ডিগ্রি কোণের সম্পূরক কোণ কত ডিগ্রি?

ক. ৬৫ ডিগ্রি খ. ৭৫ ডিগ্রি গ. ১৪৫ ডিগ্রি ঘ. ৫৫ ডিগ্রি

সঠিক উত্তর: ঘ. ৫৫ ডিগ্রি

১৬. বিশ্বের কততম ক্রিকেটার হিসেবে মুশফিকুর রহিম শততম টেস্টের সেঞ্চুরি করেন?

ক. ৯ ম খ. ১০ ম গ. ১১ তম ঘ. ১২ তম

সঠিক উত্তর: গ. ১১ তম

১৭. শরিফ ওসমান হাদি যে সংগঠনের মুখপাত্র ছিল-

ক. ছাত্র ঐক্য খ. ছাত্র শক্তি গ. ইনকিলাব মঞ্চ ঘ. জুলাই ঐক্য

সঠিক উত্তর: গ. ইনকিলাব মঞ্চ

১৮. World Economic Forum-এর বাৎসরিক অধিবেশন কোথায় অনুষ্ঠিত হয়?

ক. প্যারিস খ. জুরিখ গ. দাভোেস ঘ. বন

সঠিক উত্তর: গ. দাভোস

১৯. ১২ ফেব্রুয়ারি ২০২৬ সালে কত তম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে?

ক. একাদশ খ. দ্বাদশ গ. ত্রয়োদশ ঘ. চতুর্দশ

সঠিক উত্তর: গ. ত্রয়োদশ

২০. বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা ২০২৫ অনুযায়ী মাথাপিছু জিডিপি কত?

ক. ২৮২০ মার্কিন ডলার খ. ২৭৮০ মার্কিন ডলার

গ. ২৬৭১ মার্কিন ডলার ঘ. ২৫৭০ মার্কিন ডলার

সঠিক উত্তর: গ. ২৬৭১ মার্কিন ডলার

২১. নিম্নের কোনটি Input Device?

ক. Monitor খ. RAM গ. Speaker ঘ. Keyboard

সঠিক উত্তর: ঘ. Keyboard

২২. জুলাই গণঅভ্যুত্থানে কতজন নারী শহীদ হন?

ক. ১২ জন খ. ১৭ জন গ. ১৪ জন ঘ. ১০ জন

সঠিক উত্তর: ঘ. ১০ জন (সরকারি গেজেট অনুযায়ী)

২৩. Which is ‘Al’ Language Model?

ক. Windows খ. Claude.ai গ. Linux ঘ. Chrome

সঠিক উত্তর: খ. Claude.ai

২৪. Synonym of ‘condemn’ is’-

ক. Promulgate খ. Concede গ. Subliminal ঘ. Revile

সঠিক উত্তর: ঘ. Revile

২৫. Antonym of ‘frugal’ is-

ক. Extraordinary খ. Economical গ. Extravagant ঘ. Spendthrift

সঠিক উত্তর: গ. Extravagant ও ঘ. Spendthrift উভয় সঠিক। প্রশ্নকর্তা যেটা উত্তর নেবে সেটাই সঠিক] 

২৬. By the time you get back, Rahim______.

ক. will leave খ. will have left গ. will be leaving ঘ. left

সঠিক উত্তর: খ. will have left

২৭. Be careful when driving ______adverse weather conditions.

ক. to খ. under গ. along ঘ. during

সঠিক উত্তর: খ. under

২৮. ‘To go into liquidation’ is an idiom meaning:

ক. To go bankrupt খ. to work very smoothly

গ. to depart ঘ. to proceed

সঠিক উত্তর: ক. To go bankrupt

২৯. Anika was_______ of the dangers of fire juggling, but she tried it anyway and burnt herself quite badly.

ক. cognizant খ. virulent গ. conducive ঘ. ingenuous

সঠিক উত্তর: ক. cognizant

৩০. The antonym of the word ‘superficial’ is:

ক. intellectual খ. artificial গ. indifferent ঘ. deep

সঠিক উত্তর: ঘ. deep

৩১. ‘অরক্ষিত স্বাধীনতাই পরাধীনতা’ বইটির লেখক কে?

ক. মেজর শরীফুল ইসলাম ডালিম খ. মেজর (অবঃ) এম.এ জলিল

গ. মেজর (অবঃ) মঞ্জুর কাদের ঘ. মেজর হাফিজ উদ্দিন আহমেদ

সঠিক উত্তর: খ. মেজর (অবঃ) এম.এ জলিল

৩২. যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সিটির প্রথম মুসলিম মেয়র নির্বাচিত হন কে?

ক. জোহরান মামদানি খ. ঘাজালা হাশমি গ. শেখ রাহমান চন্দন ঘ. কাইথ এলিসন

সঠিক উত্তর: ক. জোহরান মামদানি

৩৩. তৈরি পোশাক রপ্তানীতে শীর্ষ দেশ কোনটি?

ক. চীন খ. বাংলাদেশ গ. ভিয়েতনাম ঘ. ভারত

সঠিক উত্তর: ক. চীন

৩৪. সিরিয়ার নতুন জাতীয় প্রতীক কী?

ক. তলোয়ার খ. সাদা মাথার ঈগল গ. সোনালী ঈগল ঘ. চাঁদ

সঠিক উত্তর: গ. সোনালী ঈগল

৩৫. জাতীয় শহীদ সেনা দিবস কবে?

ক. ২৩ ফেব্রুয়ারি খ. ২৫ ফেব্রুয়ারি গ. ২৬ ফেব্রুয়ারি ঘ. ২৭ ফেব্রুয়ারি

সঠিক উত্তর: খ. ২৫ ফেব্রুয়ারি

৩৬. সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসি কবে তফসিলি ব্যাংকরূপে তালিকাভুক্ত হয়?

ক. ১ ডিসেম্বর ২০২৫ খ. ২ ডিসেম্বর ২০২৫

গ. ৩ ডিসেম্বর ২০২৫ ঘ. ৪ ডিসেম্বর ২০২৫

সঠিক উত্তর: ক. ১ ডিসেম্বর ২০২৫ 

৩৭. নিচের কোন শব্দটি তুর্কি শব্দ?

ক. ফিতা খ. পেয়ারা গ. কোর্মা ঘ. শিশি

সঠিক উত্তর: গ. কোর্মা

৩৮. ‘সব বিষয়ে অল্প জ্ঞান যার’ এক কথায় প্রকাশ-

ক. পল্লবগ্রাহী খ. সমা গ. অজ্ঞয়া ঘ. স্বার্থ

সঠিক উত্তর: ক. পল্লবগ্রাহী

৩৯. ‘বিরত’ শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি?

ক. অবিরত খ. সরত গ. নিবৃত ঘ. নিরত

সঠিক উত্তর: ঘ. নিরত  

৪০. ‘দুরবস্থা’ শব্দটির সন্ধিবিচ্ছেদ কী?

ক. দূর + অবস্থা খ. দূর + বস্তা গ. দুঃ + অবস্থা ঘ. দুর + অবস্থা

সঠিক উত্তর: গ. দুঃ + অবস্থা

৪১. ‘বাড়ি থেকে নদী দেখা যায়’ কোন কারকে কোন বিভক্তি? –

ক. অপাদানে ৭মী খ. অপাদানে ৫মী

গ. অধিকরণে ৭মী ঘ. অধিকরণে ৫মী

সঠিক উত্তর: ঘ. অধিকরণে ৫মী

৪২. বাংলাদেশে ক্ষুদ্রঋণ নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠানের নাম কি?

ক. বাংলাদেশ ব্যাংক খ. ক্ষুদ্রঋণ নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ গ. অর্থ মন্ত্রণালয় ঘ. পিকেএসএফ

সঠিক উত্তর: খ. ক্ষুদ্রঋণ নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (MRA)

৪৩. পল্লী উন্নয়ন প্রকল্পের আওতায় প্রধানত কাদের বিনিয়োগ দেওয়া হয়?

ক. গ্রামের ধনাঢ্য ব্যবসায়ী খ. গ্রামের নিম্ন আয়ের নারী ও পুরুষ

গ. সরকারী চাকুরীজীবী ঘ. শুধুমাত্র বড় কৃষক

সঠিক উত্তর: খ. গ্রামের নিম্ন আয়ের নারী ও পুরুষ

৪৪. ইসলামী ব্যাংকের পল্লী উন্নয়ন প্রকল্পের লক্ষ্য কি?

ক. শিল্প বিনিয়োগ খ. গ্রামীণ দুস্থদের আত্মকর্মসংস্থান ও দারিদ্র্য বিমোচন

গ. নগর উন্নয়ন ঘ. বৈদেশিক বাণিজ্য

সঠিক উত্তর: খ. গ্রামীণ দুস্থদের আত্মকর্মসংস্থান ও দারিদ্র্য বিমোচন

৪৫. আধুনিক ক্ষুদ্র ঋণের জনক কে?

ক. অমর্ত্য সেন খ. ড. মুহাম্মদ ইউনূস

গ. ফজলে হাসান আবেদ  ঘ. আরকান আলী

সঠিক উত্তর: খ. ড. মুহাম্মদ ইউনূস

৪৬. বাংলাদেশের প্রথম নারী কবে মারা যান?

ক. ২৮ ডিসেম্বর ২০২৫ খ. ২৯ ডিসেম্বর ২০২৫

গ. ৩০ ডিসেম্বর ২০২৫ ঘ. ৩১ ডিসেম্বর ২০২৫

সঠিক উত্তর: গ. ৩০ ডিসেম্বর ২০২৫

৪৭. ‘ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর’- এর ইংরেজি কি?

ক. Smoking are injurious for health.

খ. Smoking are injurious to health.

গ. Smoking is injurious to health.

ঘ. Smoking is injurious for health.

সঠিক উত্তর: গ. Smoking is injurious to health.

৪৮. বাংলাদেশের মোট ভৌগলিক নির্দেশক (জিআই) পণ্য কতটি?

ক. ৬২টি খ. ৫২টি গ. ৭২টি ঘ. ৯২টি

সঠিক উত্তর: ক. ৬২টি [অপশন অনুসারে মেহেরপুরের সাবিত্রী মিষ্টি ৬২তম জিআই) পণ্য। তবে বর্তমানে  জয়পুরহাটের লতিরাজ কচু  সর্বশেষ ৬৪ তম জিআই) পণ্য। দেশের প্রথম জিআই) পণ্য জামদানি শাড়ী] 

৪৯. মানবদেহের সবচেয়ে ছোট হাড় স্ট্যাপিস কোথায় থাকে?

ক. নাক খ. কান গ. হাত ঘ. পা

সঠিক উত্তর: খ. কান

৫০. খাদ্য উপাদান কয়টি?

ক. ৪টি খ. ৫ টি গ. ৬ টি ঘ. ৭ টি

সঠিক উত্তর: গ. ৬ টি

 

ইসলাম ও নৈতিক শিক্ষা অংশের সমাধানঃ 

৫১. নিচের কোন আমল মুমিনকে অশ্লীল ও পাপাচার থেকে বিরত রাখে?

ক. সালাত খ. সিয়াম গ. যাকাত ঘ. হজ্জ

সঠিক উত্তর: ক. সালাত

৫২. ফরজ সালাতের পর সর্বোত্তম সালাত কোনটি?

ক. তাহাজ্জুদ সালাত খ. সালাতুত তাসবীহ

গ. চাশতের সালাত ঘ. আছরের আগে চার রাকাত নফল

সঠিক উত্তর: ক. তাহাজ্জুদ সালাত

৫৩. ‘তারতিবসহ সালাত আদায় করা’ বলতে কী বোঝায়?

ক. সালাতের প্রতিটি কাজ ধীরে ধীরে করা

খ. সালাতের আরকান ও আহকাম নির্ধারিত ক্রমে পালন করা

গ. মনোযোগ সহকারে পড়া ঘ. সালাতের পরে নফল পড়া

সঠিক উত্তর: খ. সালাতের আরকান ও আহকাম নির্ধারিত ক্রমে পালন করা

৫৪. কোন সালাতের জামা’আতে যাওয়া মুনাফিকদের জন্য সবচেয়ে কঠিন?

ক. যোহর ও আসর খ. ফজর ও এশা

গ. আসর ও মাগরিব ঘ. মাগরিব ও এশা

সঠিক উত্তর: খ. ফজর ও এশা

৫৫. কোন অবস্থায় সালাত ত্যাগের অনুমতি দেওয়া হয়েছে?

ক. চরম অসুস্থতা খ. ভ্রমণ গ. যুদ্ধক্ষেত্রে ঘ. কোন অবস্থাতেই নয়

সঠিক উত্তর: ঘ. কোন অবস্থাতেই নয়

৫৬. রাসূল (সাঃ) বলেছেন, ‘নামাজ হচ্ছে —

ক. মুসলিমের পরীক্ষার স্থান খ. ঈমানের অর্ধাংশ

গ. মুমিনের মিরাজ ঘ. ইসলামের ৪র্থ স্তম্ভ

সঠিক উত্তর: গ. মুমিনের মিরাজ

৫৭. ইচ্ছাকৃতভাবে নামায ছাড়ার পরিণাম কী?

ক. কোন গুনাহ হবে না খ. রিজিকে বরকত কমে যায়

গ. কুফরি ঘ. সগীরা গুনাহ

সঠিক উত্তর: গ. কুফরি

৫৮. নিচের কোনটি নামাযের রুকন?

ক. আযান খ. দু’আ গ. রুকু করা ঘ. খুতবা পাঠ

সঠিক উত্তর: গ. রুকু করা

৫৯. সফরে কয় রাকাত বিশিষ্ট ফরজ নামায কসর করতে হয়?

ক. ৪ রাকাত বিশিষ্ট নামায খ. সব নামায অর্ধেক

গ. ২ রাকাত বাড়িয়ে ৪ রাকাত পড়তে হয় ঘ. কেবল ফজর কম হয়

সঠিক উত্তর: ক. ৪ রাকাত বিশিষ্ট নামায

৬০. কোন নামাজে সিজদাহ নাই?

ক. ইস্তিস্কার নামায খ. সালাতুত তাসবিহ

গ. জানাযার নামাজ ঘ. বিতরের নামাজ

সঠিক উত্তর: গ. জানাযার নামাজ

৬১. সিয়ামের প্রতিদান সরাসরি কার পক্ষ থেকে প্রদান করা হবে?

ক. আল্লাহর পক্ষ থেকে খ. ফেরেশতাদের পক্ষ থেকে

গ. নবীদের পক্ষ থেকে ঘ. পরিবারের পক্ষ থেকে

সঠিক উত্তর: ক. আল্লাহর পক্ষ থেকে

৬২. রোযাদার মনের ভুলে কিছু খাইলে তার রোযা ভঙ্গ হবে কি না?

ক. রোযা ভেঙ্গে যাবে খ. রোযার কোন ক্ষতি হবে না

গ. রোযা হবে, তবে একটি রোযা রাখতে হবে ঘ. রোযা মাকরূহ হবে

সঠিক উত্তর: খ. রোযার কোন ক্ষতি হবে না

৬৩. রোযা ফরজ হয় কত হিজরীতে?

ক. হিজরতের পূর্বে খ. ২য় হিজরীতে গ. ১ম হিজরীতে ঘ. ৬ষ্ঠ হিজরীতে

সঠিক উত্তর: খ. ২য় হিজরীতে

৬৪. হে ঈমানদারগণ! তোমাদের উপর রোযা ফরজ করা হয়েছে…….. এটি কোন সূরার আয়াত?

ক. আলে-ইমরান খ. মায়েদা

গ. আত-তাওবা ঘ. আল বাক্বারাহ,

সঠিক উত্তর: ঘ. আল বাক্বারাহ [১৮৩ নম্বর আয়াত] 

৬৫. যাকাত আদায়ের মাধ্যমে নিচের কোনটি নিশ্চিত হয়?

ক. সম্পদ পবিত্র ও বৃদ্ধি হয় খ. সম্পদ কমে যায়

গ. ধনী হওয়া যায় ঘ. কোনটিই নয়

সঠিক উত্তর: ক. সম্পদ পবিত্র ও বৃদ্ধি হয়

৬৬. সৌর বছর অনুযায়ী যাকাত আদায়ের হার কত?

ক. ২.৫০% খ. ২.৫৮% গ. ৭.৫০% ঘ. ৫.৫%

সঠিক উত্তর: খ. ২.৫৮% [চান্দ্র মাসের তথা আরবি মাসের হিসাবে ২.৫0%]  

৬৭. যাকাত ফরজ হয়েছে কোন আয়াত দ্বারা?

ক. সূরা তওবা-১০৩ খ. সূরা বাকারা-২৭৫

গ. সূরা রুম ৩৯ ঘ. সূরা হাশর-৭

সঠিক উত্তর: ক. সূরা তওবা-১০৩

৬৮. সূরা হজ্জের ৪১ নং আয়াতের আলোকে যাকাত আদায়ের দায়িত্ব কার?

ক. ব্যক্তির নিজের খ. সরকারের গ. ওলামাদের ঘ. ইউনিয়ন পরিষদের

সঠিক উত্তর: খ. সরকারের

৬৯. আল কুরআনের আলোকে যাকাতের খাত কয়টি?

ক. ৭ টি খ. ৫ টি গ. ৮ টি ঘ. নির্দিষ্ট নয়

সঠিক উত্তর: গ. ৮ টি

৭০. কোন সম্পদের উপর যাকাত ফরজ নয়?

ক. সঞ্চিত টাকা খ. ব্যক্তিগত ব্যবহার্য জিনিস

গ. ব্যবসার পুঁজি ঘ. স্বর্ণ-রূপা

সঠিক উত্তর: খ. ব্যক্তিগত ব্যবহার্য জিনিস

৭১. যাকাত আদায়ের মাধ্যমে সম্পদের কী পরিমাণ ক্ষতি হয়?

ক. সম্পদের লাভ কমে যায় খ. অল্প ক্ষতি হয়

গ. কোন ক্ষতি হয় না ঘ. উপরের সবগুলো সঠিক

সঠিক উত্তর: গ. কোন ক্ষতি হয় না 

৭২. হজ্ব ফরজ হওয়ার শর্ত নয় কোনটি?

ক. শারীরিক সক্ষমতা খ. অর্থনৈতিক সক্ষমতা

গ. সামাজিক মর্যাদা ঘ. নিরাপদ ভ্রমণপথ

সঠিক উত্তর: গ. সামাজিক মর্যাদা

৭৩. হজ্বের ওয়াজিব কতটি?

ক. ৫ টি খ. ৬ টি গ. ৭ টি ঘ. ৯ টি

সঠিক উত্তর: গ. ৭ টি

৭৪. হাজীরা কোথায় সাঈ করে?

ক. সাফা-মারওয়া পাহাড়ের মাঝখানে খ. মিনার মধ্যে

গ. আরাফা-মুযদালিফার মধ্যে ঘ. কাবা ঘরের চারপাশে

সঠিক উত্তর: ক. সাফা-মারওয়া পাহাড়ের মাঝখানে

৭৫. বাংলাদেশের হাজীরা সাধারণত কোন প্রকারের হজ্ব করে?

ক. কিরান খ. ইফরাদ গ. তামাতু ঘ. ইফরাদ ও তামাতু

সঠিক উত্তর: গ. তামাতু

৭৬. মূল্যবোধ শিক্ষা অর্জনকারী ব্যক্তি হয়-

ক. সহনশীল খ. বিবেকসম্পন্ন গ. শৃঙ্খলিত  ঘ. সব

সঠিক উত্তর: ঘ. সব 

৭৭. একটি দেশের সমাজ, রাষ্ট্র ও অর্থনীতির অন্যতম মানদন্ড কোনটি?

ক. নৈতিক শিক্ষা খ. মূল্যবোধ শিক্ষা

গ. বৃত্তিমূলক শিক্ষা ঘ. সুশাসনের শিক্ষা

সঠিক উত্তর: খ. মূল্যবোধ শিক্ষা

৭৮. আইনের প্রাচীনতম ভিত্তি কী?

ক. ধর্ম খ. ন্যায়বোধ গ. প্রথা’ঘ. বিচার বিভাগ,

সঠিক উত্তর: গ. প্রথা

৭৯. একটি জাতি থেকে অন্য জাতির পার্থক্য বোঝা যায়-

ক. পরিবেশ দেখে খ. খেলাধুলা দেখে গ. মূল্যবোধ দেখে ঘ. কোনটিই নয়

সঠিক উত্তর: মূল্যবোধ দেখে

৮০. আয়াতুল কুরসী কোন সূরার আয়াত?

ক. আল বাক্বারাহ খ. আলে ইমরান গ. ইয়াসীন ঘ. আর রহমান

সঠিক উত্তর: ক. আল বাক্বারাহ [সূরা আল-বাকারার (Surah Al-Baqarah) ২৫৫ নম্বর আয়াত] 

৮১. আল-কুরআনের সর্বপ্রথম নাযিলকৃত পূর্ণাঙ্গ সূরা কোনটি?

ক. আল বাক্বারাহ খ. আন নাস গ. ফাতিহা ঘ. ইখলাস

সঠিক উত্তর: গ. ফাতিহা

৮২. পবিত্র কোরআন নাজিল হয় কত বছর ধরে?

ক. ২২ বছর খ. ২৩ বছর গ. ২০ বছর ঘ. ৪৬ বছর

সঠিক উত্তর: খ. ২৩ বছর

৮৩. সাধারণত ব্যাংকিং সুদকে কি বলা হয়?

ক. রিবা আল নাসিয়া খ. রিবা আল ফদল

গ. নবালো ঘ. একটিও নয়

সঠিক উত্তর: ক. রিবা আল নাসিয়া

৮৪. কোরআনের সুদের বিরুদ্ধে কোথায় উল্লেখ আছে?

ক. সূরা বাক্বারাহ, আয়াত ২৭৫ খ. সূরা ইয়াসীন, আয়াত ২১

গ. সূরা আর রহমান, আয়াত ৩১ ঘ. সূরা কাহাফ, আয়াত ৯০

সঠিক উত্তর: ক. সূরা বাক্বারাহ, আয়াত ২৭৫

৮৫. বাংলাদেশে প্রথম শরিয়াহ ভিত্তিক ব্যাংক কোনটি?

ক. ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি খ. আল-আরাফাহ ইসলামী ব্যাংক পিএলসি

গ. শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসি ঘ. এক্সিম ব্যাংক পিএলসি

সঠিক উত্তর: ক. ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি

৮৬. কত হিজরীতে মক্কা বিজয় হয়?

ক. ৫ম খ. ৬ষ্ঠ গ. ৭ম ঘ. ৮ম

সঠিক উত্তর: ঘ. ৮ম

৮৭. মাওলানা সফিউর রহমান মোবারকপুরী রচিত সিরাত গ্রন্থের নাম গ্রন্থের নাম কি?

ক. সীরাত ইবনে হিশাম খ. সিরাতুন নবী (সাঃ)

গ. নবীয়ে রহমত ঘ. আর রাহীকুল মাখতুম

সঠিক উত্তর: ঘ. আর রাহীকুল মাখতুম

৮৮. ইসলামী অর্থনীতির মূল ভিত্তি কি?

ক. যাকাত খ. উশর গ. জিজিয়া ঘ. সবকটি

সঠিক উত্তর: ঘ. সবকটি

৮৯. কোনটি হাদীস গ্রন্থ?

ক. রিয়াদুস সালেহীন খ. আসান ফেকাহ

গ. সবগুলো ঘ. একটিও নয়

সঠিক উত্তর: ক. রিয়াদুস সালেহীন

৯০. নারীদেরকে সম্পত্তিতে অংশীদার সর্বপ্রথম কোন ধর্মে দিয়েছে?

ক. ইয়াহুদি খ. খ্রিষ্টান গ. মুসলিম  ঘ. হিন্দু

সঠিক উত্তর: গ. মুসলিম 

৯১. পর্দা করা –

ক. নারীর জন্য ফরজ খ. পুরুষের জন্য ওয়াজিব

গ. নারী ও পুরুষের জন্য ওয়াজিব ঘ. নারী ও পুরুষের জন্য ফরজ

সঠিক উত্তর: ঘ. নারী ও পুরুষের জন্য ফরজ

৯২. ঐতিহাসিক বালাকোটের যুদ্ধ কবে সংঘটিত হয়েছিল?

ক. ১৯৩১ সালের ৬ মে খ. ১৯৩০ সালের ৬ মে

গ. ১৯২৯ সালের ৬ মে ঘ. ১৯২৮ সালের ৬ মে

সঠিক উত্তর: অপশনে টাইপিং ভুল আছে [সঠিক উত্তরঃ ক. ১৮৩১ সালের ৬ মে] 

৯৩. কোন সূরায় নারীর অধিকার সম্পর্কে আলোচনা করা হয়েছে?

ক. সূরা তওবা খ. সূরা হাদীদ গ. সূরা নিসা ঘ. সূরা হাশর

সঠিক উত্তর: গ. সূরা নিসা

৯৪. ‘ইসলামের বুনিয়াদী শিক্ষা’ বইয়ের লেখক কে?

ক. আশরাফ আলী থানবী রহঃ খ. আল্লামা ইউসুফ ইসলাহী রহঃ

গ. সাইয়েদ আবুল আলা মওদুদী রহঃ ঘ. শহীদ হাসানুল বান্না

সঠিক উত্তর: গ. সাইয়েদ আবুল আলা মওদুদী রহঃ

৯৫. দ্বীন কায়েম করা কি?

ক. ফরজ খ. ফরযে কেফায়া গ. ওয়াজিব ঘ. সুন্নাত

সঠিক উত্তর: ক. ফরজ

৯৬. প্রতিশ্রুতি ভঙ্গ করা কিসের আলামত?

ক. মুনাফিকের খ. মিথ্যাবাদীর গ. ফাসিকের ঘ. গুনাহের

সঠিক উত্তর: ক. মুনাফিকের

৯৭. ‘কালজয়ী আদর্শ ইসলাম’-এর রচয়িতা কে?

ক. সাইয়েদ আবুল আলা মওদুদী রহঃ খ. সাইয়েদ কুতুব

গ. মাওলানা আব্দুর রহিম ঘ. মাওলানা ইউসুফ আল কারযাভী

সঠিক উত্তর: খ. সাইয়েদ কুতুব

৯৮. মানব ইতিহাসে সবচেয়ে বেশী গুরুত্বপূর্ণ ঘটনাসমূহ কোন মাসে সংঘটিত হয়?

ক. মহররম খ. সফর গ. রমজান ঘ. জিলহাজ্জ

সঠিক উত্তর: গ. রমজান

৯৯. কে ভন্ড নবীদেরকে কঠোর হস্তে দমন করেন?

ক. খালিদ বিন ওয়ালিদ রাঃ খ. ওমর রাঃ গ. আবু বকর রাঃ ঘ. আলী রাঃ

সঠিক উত্তর: গ. আবু বকর রাঃ

১০০. গর্ভবতী মা ও শিশুদের ভাতা প্রদানের ব্যবস্থা করেন কোন খলিফা?

ক. খালিদ বিন ওয়ালিদ রাঃ খ. ওমর রাঃ গ. আবু বকর রাঃ ঘ. আলী রাঃ

সঠিক উত্তর: খ. ওমর রাঃ

 

 

 

 

Solved and Edited By www.jobstestbd.com

 

Note: পরীক্ষার পর যেকোন পরীক্ষার প্রশ্নের সমাধান পেতে jobstestbd.com@gmail.com এই মেইলে প্রশ্ন মেইল করতে পারেন। আমাদের টিম সাথে সাথে প্রশ্নের সমাধান করে দেবে ইনশাআল্লাহ্‌… 

 

See/download Islami Bank Bangladesh PLC Exam Question 2026 from the images below: 

 

IBBL-TFA-1

IBBL-TFA-2

 

 

 

 

Courtesy: To all authorities from where documents are collected. 

N.B: Generally, we try to update any news. For any Change, reform, or republishing of any news, we are not responsible.

For more updates, stay with our website jobstestbd.com

Islami Bank Exam Question Solution 2026: 

IBBL MCQ Exam Question Solution 2026 has been published by the authority. Islami Bank Bangladesh PLC Job Circular is given on our website jobstestbd.com. We publish all job circulars every day, Such as Government Jobs in Bangladesh, Bank Jobs in Bangladesh, Private Jobs in Bangladesh, International NGOs in Bangladesh, Private companies in Bangladesh, and Private University Jobs in Bangladesh. Bank Jobs Results, Government Jobs Results, Government University Jobs Results in Bangladesh, and all Part-time Jobs in Bangladesh, and other educational support are available here on our website. We provide different types of job information, as well as effective resources and job tips to help you get a job easily. We trust that our distributed data helps job seekers who are finding superior employment. We likewise share slanting assets for learners who are expanding their insight. Our prime target turns into a trustworthy occupation round site in Bangladesh by distributing a genuine update that enables individuals. All the jobs on this website are not only for unemployed people but also for employed people. All types of suggestions and question solutions for the different competitive exams are available here. We provide various kinds of educational support on our website, jobstestbd.com. So every day, tune in to our website for all kinds of academic support. Please like our Facebook page, jobstestbd.com.

 

 

 

Contact Us:

If you want to give an advertisement on our website for any product of your organization, please contact us by following the Address.

Inbox to Facebook: jobstestbd.com
Email at: jobstestbd.com@gmail.com
Contact No.: 01720403750

 

Mirpur 1, Dhaka, Bangladesh.

About Abd Mamin

I am a passionate blogger and at present working in a Government organization. I have completed my MBA from Rajshahi University. Educational content writing is my dearest passion. I hope all my educational content will help you in several extent. Thank you for visiting our website.

View all posts by Abd Mamin →